দেশের
চলমান রাজনৈতিক নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের
গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে পরিবহন সংশ্লিষ্ট পৃথক
দুই সংগঠন। সম্মিলিত গাড়িচালক সমাজ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ
বৃহস্পতিবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করবে বলে বুধবার আলাদাভাবে সংগঠন
দুটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্মিলিত
গাড়িচালক সমাজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান হরতাল ও অবরোধের
নামে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগোপ্তা বোমা হামলা, নাশকতা চলছে।
গাড়িচালকদের পেট্রলবোমা দিয়ে অগ্নিদগ্ধ ও মেরে ফেলা হচ্ছে। এসবের
বিরুদ্ধে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।বৃহস্পতিবার
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে
খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করবেন সংগঠনের
নেতা-কর্মীরা।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।বুধবার
সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষে রাজধানীর জাতীয়
প্রেসক্লাবের সামনে বিতরণ করা ছাপানো 'বেগম খালেদা জিয়ার প্রতি শ্রমজীবী
মানুষের আহ্বান' শীর্ষক লিফলেটে এ ঘোষণার কথা জানা যায়। ‘লিফলেটে জানানো
হয়, অনৈতিকভাবে ডাকা লাগাতার অবরোধ বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে
প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশান-২ এর খালেদা জিয়ার
গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে।বিএনপিকে
উদ্দেশ করে লিফলেটে উল্লেখ করা হয়, অবরোধের নামে পরিবহনে অগ্নিসংযোগ বন্ধ
করতে হবে, পেট্রোল-বোমা নিক্ষেপ করে পরিবহনচালক ও সাধারণ যাত্রী হত্যা বন্ধ
করতে হবে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ বন্ধ করতে হবে এবং মানবতাবিরোধী
জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে হবে।www.24banglanewspaper.com
