লিজেন্ডস
অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলসহ দলের তিন কর্মকর্তা নিষিদ্ধ।
এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনে মামলার কারণে রোববার খেলতে পারেননি পেসার
রুবেল হোসেন। দলের এমন অবস্থাতেও টানা দুই জয়ে সুপার লীগ নিশ্চিত করেছে
রূপগঞ্জ। ৯০ বলে ৭৩ রান করে রূপগঞ্জের জয়ের নায়ক তামিম ইকবাল মাঠের বাইরের
বিষয়গুলোতে মনোযোগ দিতে নারাজ। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বলেন, মাঠের বাইরে সব সময়ই কিছু সমস্যা থাকে। এ
নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের দলে নেয়া হয়েছে যে
কারণে, সেদিকেই আমাদের পুরো মনোযোগ। তিনজন কর্মকর্তা দলে নেই, কোনো সমস্যা
হচ্ছে না? তামিম বলেন, অবশ্যই কিছুটা .... (সমস্যা হচ্ছে)। তবে আমাদের যে
দায়িত্ব দেয়া হয়েছে, আমরা সেদিকেই মনোযাগী। আমরা সবাই আলোচনা করেছি, মাঠের
বাইরের কোনো ঘটনা আমাদের খেলায় যেন প্রভাব না ফেলে। টানা পাঁচ ম্যাচ জেতার
পর চারটি হার। আবার পরপর দুই ম্যাচ জিতে সুপার লীগ নিশ্চিত করেছে রূপগঞ্জ।
চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? জাতীয় দলের এ বাঁ-হাতি ওপেনার বলেন,
আমরা হয়তো খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না। প্রথম পাঁচ ম্যাচ
জেতার পর চারটিতে হেরেছি। এরপর আবার পর পর দুটি জয়। আমি নিশ্চিত, আমাদের
ছেলেরা খুব আত্মবিশ্বাসী। ক্রিকেট পুরোটাই অনিশ্চয়তার খেলা। যে কোনো কিছুই
সম্ভব। এখন আমরা সুপার লীগে যাচ্ছি। সুপার লীগে যারা উপরে আছে তারা যদি
দুয়েক ম্যাচ হারে তাহলে আমাদের সম্ভাবনা থাকবে। তিনি বলেন, শিরোপা ধরে রাখা
খুব কঠিন। আমরা নিজেরাই এমন একটা অবস্থান করে ফেলেছি। চ্যাম্পিয়ন হব কি হব
না তার জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। ওদের ম্যাচ হারতে হবে। আমরা
যদি পাঁচটা ম্যাচ একটানা জিততে পারি, তবে ভালো কিছুই হবে। আম্পায়ারিং নিয়ে
কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তামিম বলেন, এই অভিযোগ খেলোয়াড়দের দিক
থেকে আসেনি। খেলোয়াড়দের এখানে কোনো ভূমিকা নেই। তাছাড়া আমি ওই ম্যাচগুলোতে
ছিলামও না। আমার মন্তব্য করাটা ভুল হবে। আমি দর্শকের মতো একটা ম্যাচ
দেখেছি। www.24banglanewspaper.com
