শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫

বিদ্যুৎ সঞ্চালন মূল্য ১.৫৩% বাড়ানোর সুপারিশ

বিদ্যুৎ সঞ্চালনের মূল্যহার ১ দশমিক ৫৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাদের আবেদনে ১৬ দশমিক ৭৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। বুধবার সকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে এ সুপারিশ করা হয়। সুপারিশটি করেন কমিটির আহ্বায়ক বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) মোস্তাক আহমেদ।বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানিতে উপস্থিত রয়েছেন। এছাড়া গ্রাহক প্রতিনিধি হিসেবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।পিজিসিবির জেনারেল ম্যানেজার (অর্থ) মো. সেলিম বিদ্যুৎ সঞ্চালন মূল্যবৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে ১৩২ ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের জন্য ইউনিট প্রতি বিদম্যান ২২.৬৮ পয়সা থেকে ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, এই মূল্যহার বাড়ানো না হলে ২০১৪-১৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ৮১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।এদিকে গতকাল বিদ্যুতের পাইকারি মূল্য ইউনিট প্রতি ২২ পয়সা (৫.১৬ শতাংশ) বৃদ্ধির সুপরিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি এ সুপরিশ করে। বিইআরসি সদস্য ড. সেলিম মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত বর্ধিত মূল্য ঘোষণা করা হতে পারে। তবে কার্যকর করা হবে ১ ফেব্রুয়ারি থেকে।পিজিসিবির প্রস্তাবের ওপর গণশুনানী শেষে বিকেলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) খুচরা মূল্য বাড়ানোর ওপর গণশুনানী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় বিপিডিবির ও দুপুর ২টায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খুচরা মূল্য বাড়াতে এবং রবিবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও দুপুর ২টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানী অনুষ্ঠিত হবে।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings