শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক উস্কানী অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ আদেশ দেন। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত ৯ অক্টোবর আইনজীবী মোঃ গণি আমিন বাকলাই কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে ২ দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি আসামিদের হাজির হতে আদেশ দেন।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল জানান, অ্যাডভোকেট মোঃ বনি আমিন বাকলাই গত বছরের ৯ অক্টোবর মামলাটি দায়ের করেন। আদালত অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তিনটি ধার্য তারিখেও তারা আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ার নির্দেশ দিয়েছেন।  আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছেwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings