দুষ্কৃতকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার
বোমা
হামলায় জড়িত দুষ্কৃতকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা
দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ
ঘোষণা দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুরস্কার দেয়ার উদ্যোগের কথা জানানোর পর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।শিল্পমন্ত্রী
আমির হোসেন আমু বলেন, দেশে রাজনীতি থাকবে কি না সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন।
কেননা কোনো একজন নেত্রী অবরোধের ডাক দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না
চালিয়ে সহিংস কর্মকাণ্ডে মেতে উঠেছেন। তিনি মানুষ হত্যা করে দাবি আদায়ের
যে চেষ্টা করছেন তাতে ভবিষ্যতে রাজনীতিই থাকবে না।বুধবার
সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমির হোসেন
আমু বলেন, জনসাধারণ এই দুস্কৃতিদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়া
হবে। পেট্রোল বোমা মেরে দাবি আদায় করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী
জানান, গত ১৫ দিনে সারা দেশে সাত হাজার ১৫ জন বিএনপি-জামাতকর্মীকে নাশকতার
ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে ধরা হয়েছে নাশকতার ঘটনাস্থল থেকে।
অথচ কোনো কোনো নেতানেত্রী বলে যান, তাদের লোক এই নাশকতা করছেন না।আমু
জানান, মঙ্গলবার রাতেও ঢাকা মহানগর থেকে ১৫৪ জনকে গ্রেফতার করা হয়, যার
মধ্যে ১৩৪ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মীরা। এতেই প্রমাণ হয়
খালেদা জিয়া মিথ্যা বলছেন। পেট্রোল বোমা মেরে দাবি আদায় করা যায় না।তিনি
আরো জানান, দেশের সব জেলা ও উপজেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি আরো
সক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী
কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকই
থাকবেন।বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকার পর থেকেই সারা দেশে বোমাবাজি ও
গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত ১৫ দিনে নাশকতা ও সহিংসতায় প্রায় ৩০ জন
নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।হরতাল-অবরোধে
যারা নাশকতা করছে তাদের ধরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও
জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরোধে নাশকতার শিকার নিরীহ মানুষের চিত্র
তুলে ধরে বুধবার জাতীয় সংসদে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, কোনও জাতীয় ইস্যু
নয়। ব্যক্তিগত কারণে উনি (খালেদা জিয়া) খুন করে যাচ্ছেন। খুনির বিচার যা
হওয়া উচিত, সেই বিচার হবে। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নাশকতাকারীদের
ধরিয়ে দিতে পুরস্কারের সুনির্দিষ্ট অংক ঘোষণা করতে বলেন তিনি।www.24banglanewspaper.com
