আওয়ামী
লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম
বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলনে নামতে চান খালেদা জিয়া। খালেদা
জিয়াকে রাজপথে নামতে দেয়া হবে না। তিনি বলেন, বিএনপিকে রাজপথে মোকাবিলা
করবে আ'লীগ।
শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা
জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, স্বৈরাচারের মতো হুমকি দেবেন না।১৪ দলীয়
জোটে যারা আছে তারা সবাই মুক্তিযোদ্ধা।এক মুহুর্তের জন্যও আপনাকে রাজপথে
নামতে দেওয়া হবে না। জানুয়ারি মাস থেকে ১৪ দল মাঠে নামবে। রাজপথে
বিএনপি-জামায়াতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন,
নির্বাচনে না এসে খালেদা জিয়া ভুল করেছেন। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে ১৪
দলকে সাথে নিয়ে নির্বাচন করেছেন।২০১৯ সালের ১ দিন আগেও নির্বাচনের প্রশ্নই
আসে না।জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ যদি ক্ষমা করে তাহলে নির্বাচনে
আসতে পারবেন।www.24banglanewspaper.com
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার
আরশ আলীর সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাসদের রেজাউর রশীদ খান, সাম্যবাদী দলের
সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ শান্তি পরিষদের চেয়ারম্যান মোজাফফর
হোসেন পল্টু, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঐক্য ন্যাপ নেতা এস এম
সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
