শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

বিচার হলে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ থাকবে না : হানিফ

খালেদা জিয়ার আর রাজনীতি করার আর সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন,,  বেগম খালেদা জিয়ার অন্যের বিচার চাওয়ার দরকার নেই, তার নিজের বিচার আগে হোক। তার বিচারের কাজ শেষ হলে উনার কী অবস্থা হয় আগে সেটা দেখুক। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি যে অপকর্ম করেছেন সেই অপকর্মের বিচার হলেই উনার রাজনীতি করার আর সুযোগ থাকবে না এবং এই বিচারের রায়ের শাস্তি নিয়েই তাকে বাকী জীবনটা কাটাতে হবে। অন্যের বিচার দেখার সুযোগ থাকবে না। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এসব কথা বলেন।  www.24banglanewspaper.com

'তারেক রহমান ইতিহাসের সত্য কথা বলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গায়ে জ্বালা ধরেছে’-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ তারেক রহমান সম্পর্কে কথা বলতেই ঘৃণাবোধ হয়। উন্মাদ তারেক রহমান জানোয়ারের মতো যে সব কথাবার্তা বলছে, বা যেসব আচরণ করছে তার বিরুদ্ধে কথা বললেই সেই কুকুরের পায়ে কামড় দেয়ার মতো অবস্থা হবে।হানিফ বলেন, মির্জা ফখরুল শিক্ষক ছিলেন। কিন্তু তার মতো একজন শিক্ষিত মানুষ শুধু পদপদবির লোভে এই উন্মাদ তারেক রহমানের কথাকে সমর্থন করে মির্জা ফখরুলও প্রমাণ করলেন তিনিও রাজাকারদের প্রেতাত্মা। তার মধ্যে যদি মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনা থাকতো, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সম্পর্কে যদি তার ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এই উন্মাদ বা জানোয়ারের কথাকে তিনি সমর্থন করতেন না।এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings