শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা নেই -অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের দাম কেনো অবস্থাতেই কমানো সম্ভব নয়। আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে মিল রেখে এর আগে তেলের দাম বাড়ানো হলেও, অর্থমন্ত্রী তা অস্বীকার করেন।

শুক্রবার বিকেলে সিলেট প্রেসবিটারিয়ান চার্চে প্রাক-বড়দিন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে সন্ধ্যায় সিলেট সুরমা নদীতে ভাসমান 'রিভার ক্রুজ রেস্টুরেন্ট' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, এমনিতেই বাংলাদেশে জ্বালানি তেলে ভর্তুকি দেয়া হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের ভর্তুকি কমবে। এছাড়া দেশে এমনিতেই কম মূল্যে তেল বিক্রি করা হচ্ছে । তবে এ অবস্থা বেশিদিন থাকবে না। এতে দেশের সার্বিক উত্পাদন ব্যবস্থায় তেমন কেনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings