শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫

সবখানেই তিশা


আমরা নতুন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতাটির গানের রূপ শুনেছেন অনেকেই। একসময়ের জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুঁড়ি’র শীর্ষসঙ্গীত এটি। সেই নতুন কুঁড়ির ১৯৯৫ সালের বিজয়ী তিশা এখন অনেক বড়। সেই ছোট্ট মেয়েটির অভিনয় যেমন নব্বইয়ের দশকের প্রথমদিকে দর্শকদের বিনোদিত করেছিল। তেমনি ২০০৩ সালে বিজ্ঞাপনচিত্র ও নাটকে পা রাখা মেয়েটির অভিনয়ও এ সময়ের দর্শকদের মোহাচ্ছন্ন করে রাখে। ইদানীং তিশা কী করছেন? এই প্রশ্নটা অনেক কমন হলেও প্রয়োজনীয়। তিশা এখন শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। শাকিব খানের বিপরীতে বাণিজ্যিক ঘরানার ছবি হলেও অভিনয়ের সুযোগ আছে বলে জানান তিশা। সাংবাদিক চরিত্রে অভিনয় করতে পেরে তিনি বেশ আনন্দিত। তিশার ঝুলিতে মাত্র পাঁচটি ছবি। এর মধ্যে তিনটি মুক্তি পেয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে শহরের জীবনযুদ্ধে লড়াই করা এক মেয়ে, একই পরিচালকের টেলিভিশন ছবির এক গ্রামের মেয়ের সাবলীল ভঙ্গি মুগ্ধ করেছে দর্শকদের। অন্যদিকে প্রয়াত নির্মাতা তারেক মাসুদের রানওয়ে ছবিতে তিশার সাময়িক উপস্থিতিও দর্শকদের আনন্দ দিয়েছে। টেলিভিশনের পর মোস্তফা সরয়ার ফারুকীর ডুবোশহর ছবিতে অভিনয়ের কথা ছিল। ইতিমধ্যে শামীম আহমেদ রনির মেন্টাল ছবিটির সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এতদিন এফডিসিকেন্দ্রিক পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ না করলেও এবার তার ব্যত্যয় ঘটল। আগের ছবিগুলোর বেশিরভাগ শহরকেন্দ্রিক ছিল। মেন্টাল ছবির মধ্য দিয়ে শহরের পাশাপাশি গ্রাম ও মফস্বলের দর্শকদের কাছেও পৌঁছতে পারবেন তিশা। এটা তার জন্য অনেক সুখের সংবাদ। আগের ছবিগুলোর সুবাদে আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছেন তিশা। এবার যদি মেন্টাল ছবিটি তার জন্য সুবাতাস বয়ে আনে, তবে জাতীয় পর্যায়েও তার গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ, শুধু শহরের দর্শকদের দিয়ে তো আর বাংলা ছবির গ্রহণযোগ্যতা হিসাব করা যায় না? তিশার এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন। ২০০৯ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করা তিশার এবার নাট্য-অভিনেত্রীর খোলস ছেড়ে বের হওয়ার সময় এসেছে। খুব কম চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী নাটকেই বেশি সময় দেন। মোস্তফা সরয়ার ফারুকীর শিষ্য ও ছবিয়াল পরিবারের পরিচালকদের কাজে তাকে বেশ দেখা যায়। তবে যে শুধু তাদের কাজই করেন তা নয়। অন্য পরিচালকের নাটকেও অভিনয় করতে দেখা যায় তিশাকে। কিন্তু তিশা বেছে ভালো নাটকেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। চলতি মাসের শেষের দিকে মাবরুর রশিদ বান্নাহর একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার বিপরীতে থাকবেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। বিষয়টি জানান তিনি। কিছুদিন আগে ইমেল হকের টিউন অব লাভ নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেন তিশা। চলচ্চিত্রের কারণে নাটকে অভিনয়ের মাত্রা একেবারেই কমিয়ে দিয়েছেন তিশা। কারণ কাজের ব্যাপারে তিনি খুব সিরিয়াস ও সিনসিয়ার এমন বদনামের কারণে বেশিরভাগ পরিচালকই তাকে নিয়ে কাজ করতে চান। পাশাপাশি তিশার প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর ভাই-ব্রেদারদের বক্তব্য- ভাবী (তিশা) নাকি তাদের বিপদে-আপদে পাশে থাকেন, খোঁজখবর নেন, প্রয়োজনটা বোঝেন, হাসিমুখে সবকিছু নিয়ন্ত্রণ করেন। সবাই তাই ভাবী বলতে অজ্ঞান। বর ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও এমন বউ পেয়ে বেশ খুশি। দুজনের দাম্পত্য জীবন বেশ ভালোই যাচ্ছে। খুব স্থির প্রকৃতির তিশা তার বর ফারুকী ও তার কাজকে ভালোভাবেই সামলে নিয়েছেন। দুজনের মধুর সম্পর্কের প্রমাণ পাওয়া গিয়েছিল গেল বছর। অ্যাপেন্ডিসাইটিসের জন্য তিশাকে হাসপাতালে যেতে হয়েছিল। বিষয়টি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বেশ উদ্বিগ্ন ছিলেন। ফেসবুকে মর্মস্পর্শী স্ট্যাটাসও দিয়েছিলেন। ভালোবাসার উষ্ণতা প্রকাশ পেয়েছিল তার ভাবনা ও কথায়। তিশা যে তাকে ও তার পরিবারকে আগলে রাখেন সেটাও প্রমাণ পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সংসারের প্রতিও বেশ মনোযোগী তিনি। ২০০৩ সালে অ্যাঞ্জেল ফোর নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন তিশা, কণা, রুমানা ও নাফিজা। এর মধ্যে নাফিজা মৃত্যুর ওপারে চলে গেছেন। গান নিয়ে ব্যস্ত আছে কণা। আর চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন রুমানা। যদিও রুমানা এখন অভিনয়ে নিয়মিত নন। অন্যদিকে গানে অনিয়মিত তিশা তার অভিনয়কে পুঁজি করেই চলছেনwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings