জাতীয় স্কুল হকির উদ্বোধন করলেন বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে কাল উদ্বোধন হলেও জানুয়ারির শেষ সপ্তাহে ১০টি ভেন্যুতে বাছাইপর্বের খেলা শুরু হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নতুন নীল টার্ফ বসানোর পর ঢাকা অঞ্চলের খেলা ফেব্র“য়ারির মাঝামাঝি শুরু হবে। স্কুল হকি উদ্বোধন করে নেগ্রে বলেন, ‘আমি ভাগ্যবান। পরপর দু’বার বাংলাদেশে এসে স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধন করার সৌভাগ্য হয়েছে আমার। ওরাই বড় হয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তখন পর্যন্ত বেঁচে থাকলে আমি হব সার্থক এবং আমার গর্ব হবে সবচেয়ে বেশি।’ এবারের প্রতিযোগিতায় ১২০টি দল অংশ নিচ্ছে। আবেদন করেছিল ১৪৫টি স্কুল। ১১টি ভেন্যুতে প্রাথমিক পর্বের খেলা শেষে উত্তীর্ণ ৩২টি স্কুল দল নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে চূড়ান্তপর্র্ব। ভেন্যুগুলো হল- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুমিল্লা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ। গত বছর ১০২টি স্কুল ১০টি ভেন্যুতে খেলেছে। গত আসরে চ্যাম্পিয়ন হয় রাজশাহীর আল হিকমা স্কুল ও রানার্সআপ যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল। ১৯৯৪ সালে নারায়ণগঞ্জ হাইস্কুল, ১৯৯৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল, ১৯৯৮ ও ২০০০ সালে রাজশাহীর কসবা হাইস্কুল, ২০০৩ ও ২০০৭ সালে আরমানিটোলা হাইস্কুল, ২০০৯ সালে রাজশাহী কসবা উচ্চ বিদ্যালয়, ২০১২ সালে আরমানিটোলা এবং ২০১৩ সালে ঢাকা পিএম পাইলট হাইস্কুল চ্যম্পিয়ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। এরপর ফারহানা চৌধুরীর কোরিওগ্রাফিতে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা নৃত্য ও বর্ণাঢ্য ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন। সবশেষে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, জাতীয় স্কুল হকির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও সম্পাদক মামুন উর রশীদ।www.24banglanewspaper.com
লাল-সবুজের আবেগে জাতীয় স্কুল হকির উদ্বোধন