এ মাসের শুরুতেই বায়ার্ন মিউনিখের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ফ্র্যাংক রিবেরি। এবার বায়ার্নের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন আর্জেন রবেনও। মঙ্গলবার বুন্দেসলীগায় ফ্রেইবুর্গের বিপক্ষে শততম গোলটি করেন দুরন্ত ফর্মে থাকা ডাচ উইঙ্গার। ঘরের মাঠে ২-০ গোলের জয়ে ৩০তম লীগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বায়ার্ন। ৪১ মিনিটে রিবেরির পাস থেকেই সেঞ্চুরি ক্লাবে নাম লেখান রবেন। ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান থমাস মুলার। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই ফ্রেইবুর্গের ওপর দিয়ে কী ঝড়টা বয়ে গেছে! প্রতিপক্ষের গোলে এদিন রেকর্ড ৩১টি শট নিয়েছিল বাভারিয়ানরা। গোলকিপার রোমান বুর্কির অসামান্য নৈপুণ্যে বড় লজ্জার হাত থেকে বেঁচে গেছে ফ্রেইবুর্গ। বুন্দেসলীগা এবার এমনই এক ঘোড়ার রেস যে, মৌসুমের মাঝপথে এসেই শিরোপার সুবাস পাচ্ছে বায়ার্ন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফলসবার্গের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে জার্মান চ্যাম্পিয়নরা। উইঙ্গার হয়েও লীগে এবার ১২ ম্যাচে নয় গোল করেছেন রবেন। বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে যথার্থই বলেছেন, ‘রবেন এখন বিশ্বের সেরা আউটফিল্ড খেলোয়াড়।’ এদিকে ১৬ ম্যাচে মাত্র তিনটি গোল হজম করে আরেকটি নতুন লীগ রেকর্ড গড়েছে বায়ার্ন। এএফপি। www.24banglanewspaper.com
আর্জেন রবেন ১০০