সহিংসতায় নিন্দা : সংলাপের আহ্বান কূটনীতিকদের
চলমান সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠনমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন বিদেশী কূটনীতিকরা। তারা সব পক্ষকে সংযমের সঙ্গে মতপ্রকাশ ও সভা-সমাবেশের প্রতি সম্মান দেখাতে বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিদেশী কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি অবহিত করার সময় কূটনীতিকরা এই অভিমত ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যায়ক্রমে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করছেন। বুধবার তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং রাশিয়া, নরওয়ে, দ্য হলি সি ও সুইজারল্যান্ডের কূটনীতিকদের ব্রিফ করেন।তারই ধারাবাহিকতায় নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে সোমবার জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী আজ দুটি পৃথক গ্র“পে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলো এবং ওআইসিভুক্ত দেশগুলোর কূটনীতিকদের ব্রিফ করবেন।পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগরি আনাতোল উইলকক এক বিবৃতিতে বলেন, আজ এবং সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের চলমান সংঘাতময় পরিস্থিতির বিষয়ে সরকার ও বিরোধী নেতাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি কোনো মানদণ্ড ছাড়াই বাংলাদেশে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছি।অস্ট্রেলিয়ার হাইকমিশনার আরও বলেন, আমি সব পক্ষের প্রতি তাদের কার্যক্রম মূল্যায়ন করে রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণ উপায়ে নিরসন, সংযম চর্চা এবং কথা বলা ও সমাবেশ করার স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছি।তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ককে মূল্য দেয় অস্ট্রেলিয়া। আমরা বিশ্বাস করি যে, রাজনৈতিক সংলাপ বাংলাদেশের আরও উন্নতির জন্যে সহায়ক হবে। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, তারা (কূটনীতিকরা) এক কণ্ঠে ধ্বংসাÍক কর্মকাণ্ড এবং জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে হামলার নিন্দা জানিয়েছেন। এসব কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সচিব বলেন, কূটনীতিকরা তাদের অভিমত ব্যক্ত করে বলেছেন যে, এই ধরনের ধ্বংসাÍক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয়। তারা আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতে সহিংসতা বন্ধ হবে এবং তা গণতন্ত্র বিকাশে সহায়ক হবে। কূটনীতিকরা রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ব্রিফিংকালে অনেক ইস্যুই আলোচনা হয়েছে। www.24banglanewspaper.com
