শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

সাকিবের দলের বিদায়

বল হাতে অবদান রাখতে পারেননি। চার ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। সেই তুলনায় ব্যাট হাতে অনেক সপ্রতিভ। একটি করে চার ও ছয়ের সহায়তায় ১৬ বলে ২২ রান। সাকিব আল হাসানের এমন ফিফটি-ফিফটি পারফরম্যান্সে জিততে পারেনি তার দল মেলবোর্ন রেনেগেডস। কাল বিগ ব্যাশ লীগ টি ২০ ম্যাচে তাদের ২২ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। হার দিয়ে লীগপর্ব শেষ করল রেনেগেডস। সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়েছে তারা। সাকিব অবশ্য ফিরছেন না। অস্ট্রেলিয়ায়ই থেকে যাচ্ছেন তিনি। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগেভাগে অস্ট্রেলিয়া পৌঁছবে ২৪ জানুয়ারি। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৬৬/৫, ২০ ওভারে (সিমন্স ১৫, টিএম হেড ৭১, কেআর স্মিথ ৪১*, জোহান বোথা ৩২। রিমিংটন ২/৪০)।মেলবোর্ন রেনেগেডস ১৪৪/৭, ২০ ওভারে (ম্যাথিউ ওয়েড ২২, বিত্র স্টোকস ৩৩, সাকিব আল হাসান ২২, টিএম বিটন ২৩*। লাফলিন ২/২৪, জাম্পা ২/৩১)। ফল : অ্যাডিলেড স্ট্রাইকার্স ২২ রানে জয়ীwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings