শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

মেহজাবিনের বছর শুরু

নতুন বছর শুরু হয়েছে বেশ ক’দিন হল। কিন্তু এর মধ্যে নতুন কোনো কাজে দেখা যায়নি লাক্স তারকা মেহজাবিনকে। সম্প্রতি ‘যে ভুলের সীমানা নেই’ নামের একটি খণ্ডনাটকে অভিনয়ের মধ্য দিয়ে বছরের হিসাবের খাতা খুললেন তিনি। আলী সুজনের রচনা ও পরিচালনায় এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। নতুন বছরে নতুন একটি সিদ্ধান্তও নিয়েছেন মেহজাবিন। আগের মতো গড়পড়তায় কাজ করবেন না বলে জানিয়েছেন। নাটক কিংবা বিজ্ঞাপনে একটু বেশি চুজি হওয়ার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে ভালো গল্প, ভালো চরিত্রে কাজ করার সুযোগ না পেলে কাজ করব না। যে কারণে বেশ কিছুদিন পর আমি নতুন এ নাটকে কাজ করেছি। নাটকের গল্প সত্যিই অসাধারণ। প্রচলিত ঘরানার বাইরের গল্প এটি। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। কাজ করে আমার নিজেরই খুব ভালো লেগেছে।’ এ নাটকে মেহজাবিনের সঙ্গে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, সজল, নওশীনসহ আরও অনেকে। নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানানwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings