বার্সেলোনার
লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০১৪ সালের সেরা প্লেমেকার হলেন রিয়াল মাদ্রিদের
টনি ক্রুস। জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে এ স্বীকৃতি দিয়েছে
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স
(আইএফএফএইচএস)। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রুস বার্সেলোনার সবচেয়ে বড়
তারকা মেসিকে মাত্র দুই পয়েন্টে পেছনে ফেলেন। ক্রুস ১১০ পয়েন্ট পান। মেসির
পয়েন্ট ১০৮। এতেই আইএফএফএইচএসের বর্ষসেরা প্লেমেকারের পুরস্কারে
বার্সেলোনার ছয় বছরের আধিপত্যের অবসান হয়।
আগের ছয় বছরে এ পুরস্কার পেয়েছেন বার্সেলোনার জাভি (২০০৮, ২০০৯, ২০১০, ২০১১) ও আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২, ২০১৩)।আইএফএফএইচএসের
প্লেমেকারের তালিকার সেরা দশে রিয়াল ও বার্সেলোনার রয়েছেন সাতজন ফুটবলার।
৫৩ পয়েন্ট পেয়ে রিয়ালের জেমস রদ্রিগেজ আছেন তৃতীয় স্থানে। চতুর্থ হওয়া
বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা পেয়েছেন ৩৮ পয়েন্ট। ২১ পয়েন্ট করে নিয়ে
সপ্তম হন বার্সেলোনার নেইমার ও রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ।পঞ্চম
ও ষষ্ঠ হন যথাক্রমে ম্যানচেস্টার সিটির ইয়াইয়া টুরে (২৯ পয়েন্ট) ও বায়ার্ন
মিউনিখের বাস্তিয়ান শোয়েন্সটেইগার (২৮ পয়েন্ট)। ১৮ পয়েন্ট নিয়ে নবম হন
চেলসির ইডেন হ্যাজার্ড। দশম হন বার্সেলোনার ইভান রাকিটিচ (৫ পয়েন্ট)।
ওয়েবসাইট।www.24banglanewspaper.com
