লিওনেল
মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমান বিশ্ব ফুটবলে সবচেয়ে প্রতিভাবান ও
সেরা ফুটবলার। কারও মতে, এ দুই তারকা সর্বকালের সেরা ফুটবলার। তবে তাদের
দুজনকে সর্বকালের সেরা বলতে নারাজ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক
তারকা লুইস ফিগো।
একসময় বিশ্ব ফুটবলে দাপট দেখানো এই
অ্যাটাকিং মিডফিল্ডরের মতে, তার সময়ে মেসি ও রোনাল্ডোর চেয়ে ভালো ফুটবলার
ছিলেন। তবে তিনি জানান, কোনো সন্দেহ ছাড়া এ দুজন বর্তমান যুগের সেরা।ফিগো
বলেন, আমি আমার সময় বেশ কয়েকজন গ্রেট ফুটবলারের সঙ্গে খেলেছি। সম্ভবত তারা
মেসি ও রোনাল্ডোর চেয়ে সেরা। পর্তুগিজ এই সাবেক তারকা বলেন, তবে আমার মতে,
বর্তমান বিশ্ব ফুটবলে মেসি ও রোনাল্ডো সবার থেকে আলাদা।ফিগো
১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত পর্তুগালের হয়ে ১২৭ ম্যাচে ৩২টি গোল করেছেন।
পাশাপাশি বার্সা, রিয়াল, ইন্টার মিলান ও স্পোর্টিংয়ের হয়ে ৫৭৭ ম্যাচে ৯৩টি
গোল পেয়েছেন। তিনি ২০০০ সালে ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডিঅর
জিতেছিলেন।এদিকে রোনাল্ডোর ফিফা
ব্যালন ডিঅর জয় মেনে নিতে পারছেন না জোহান ক্রুয়েফ। রিয়াল মাদ্রিদের
ফরোয়ার্ডের এ পুরস্কার পাওয়াটাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন এই ডাচ
কিংবদন্তি।বার্সেলোনার লিওনেল মেসি ও
বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নুয়ারকে হারিয়ে ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার
নির্বাচিত হন রোনাল্ডো। টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিততে রোনাল্ডো
পেয়েছেন ৩৭.৬৬ শতাংশ ভোট। মেসি ১৫.৭৬ শতাংশ আর নুয়ার ১৫.৭২ শতাংশ ভোট পান।ক্রুয়েফ ফিফা ব্যালন ডিঅরজয়ী নির্বাচনের প্রক্রিয়াতেই গলদ দেখছেন।ফুটবলের
সর্বোচ্চ পর্যায়ে আপনাকে অবশ্যই ব্যক্তিগত প্রতিভার সঙ্গে শিরোপা যুক্ত
করতে হবে। আর এটা হাস্যকর, টানা দ্বিতীয় বছর ফিফা এমন একজন খেলোয়াড়কে
পুরস্কার দিয়েছে, যে কিনা বেশিরভাগ শিরোপা জিতলেও অসাধারণ ভালো কিছু খেলতে
পারেনি, বলেছেন ক্রুয়েফ।বার্সেলোনার সাবেক তারকা ক্রুয়েফ অবশ্য লিওনেল মেসিকেও এবারের ব্যালন ডিঅর জয়ের জন্য উপযুক্ত মনে করেননি।দুবছর
আগে বায়ার্ন সাধ্যমতো সব শিরোপাই জিতল, টনি ক্রুস বা বায়ার্নের অন্য কোনো
খেলোয়াড়ের বদলে পুরস্কার পেল রোনাল্ডো। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী দলের জন্য
আবার কার্যকর খেলোয়াড় ছিল ক্রুস। কিন্তু সংক্ষিপ্ত তালিকার তিনজনের মধ্যেও
ছিল না সে, তার মন্তব্য।ফিফাকে
উদ্দেশ্য করে ক্রুইফ বলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডা বিশ্বকাপে একজন দর্শক
ছিল...। অবশ্যই এই ট্রফিটাকে আমি গুরুত্বের সঙ্গে নিতে পারছি না। ওয়েবসাইট।www.24banglanewspaper.com
