শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

ইংলিশ পেসে উড়ে গেল ভারত

দু’দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম জয়ের খোঁজে কাল ব্রিসবেনে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। ভারতীয় মিডিয়া তাই হাইপ তুলেছিল, ধোনি ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারবে না ইওন মরগ্যানের ইংল্যান্ড! কিন্তু হল উল্টোটা। গ্যাবার বাউন্সি উইকেটে ইংলিশ পেসে খড়কুটোর মতো উড়ে গেল ভারত। আক্ষরিক অর্থেই ভারতকে কাঁদিয়ে ছেড়েছে ইংল্যান্ড। আরও নির্দিষ্ট করে বললে স্টিভেন ফিন আর জেমস অ্যান্ডারসন মিলেই শেষ করে দিয়েছেন ভারতকে। দুই ইংলিশ পেসারের আগুনে বোলিংয়ের আঁচে পুড়ে কয়লা ভারতীয় ব্যাটিং! ফিন নিয়েছেন পাঁচ উইকেট, অ্যান্ডারসন চার। ৩৯.৩ ওভারে ১৫৩ রানে অলআউট ভারত। মামুলি লক্ষ্যটা ২৭.৩ ওভারেই টপকে যায় ইংল্যান্ড, মাত্র এক উইকেট হারিয়ে। নয় উইকেটের বিশাল জয়ের পাশাপাশি বোনাস পয়েন্টও ঝুলিতে ভরেছে ইংল্যান্ড। যে উইকেটে আগুন ঝরিয়েছেন ইংলিশ পেসাররা, সেই একই উইকেটে বেধড়ক মার খেয়েছেন ভারতের বোলাররা। ইয়ান বেল ও জেমস টেলরের অপরাজিত অর্ধশতকে ১৩৫ বল ও নয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। নতুন অধিনায়ক মরগ্যানের নেতৃত্বে এটি ইংলিশদের প্রথম জয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে চার উইকেটে হারলেও কিছু প্রাপ্তি খোঁজার সুযোগ ছিল ধোনিদের। কিন্তু ব্রিসবেন তাদের উপহার দিল শুধুই হতাশা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে বিশ্রামে রেখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার খেসারত দিতে হল বিশ্ব চ্যাম্পিয়নদের। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল একেবারে যাচ্ছেতাই। দলীয় এক রানেই অ্যান্ডারসনের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিখর ধাওয়ান। তবে দুটি ভূমিকম্পই মূলত সর্বনাশ করেছে ভারতের। দুটির শুরু ফিনের হাতে, শেষ অ্যান্ডারসনে। প্রথমে এক উইকেটে ৫৭ থেকে পাঁচ উইকেটে ৬৭, পরে পাঁচ উইকেটে ১৩৭ থেকে ১৫৩ রানে অলআউট।শুরুতে ধাওয়ান ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে আম্বাতি রাইডুকে (২৩) নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছিলেন অজিংকা রাহানে (৩৩)। কিন্তু ফিনের জোড়া আঘাতে ৫৬ রানের এই জুটি ভাঙার পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। লেট অর্ডারে চাপের মুখে দাঁড়িয়ে ৪৪ রানের কার্যকর এক ইনিংস খেলে দলকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচান স্টুয়ার্ট বিন্নি। ৬৭ রানে পাঁচ উইকেট হারানোর পর বিন্নিকে সঙ্গে নিয়ে বিপর্যয় প্রায় সামাল দিয়ে ফেলেছিলেন অধিনায়ক ধোনি (৩৪)। কিন্তু দলীয় ১৩৭ রানে ধোনি আউট হয়ে যাওয়ার পর আরেকটি ধসে ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায়। ম্যাচসেরা স্টিভেন ফিন ৩৩ রানে নিয়েছেন পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। উইকেট একটি কম পেলেও অ্যান্ডারসন দিয়েছেন মাত্র ১৮ রান। দু’জন মিলে মাত্র ৫১ রানে নয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ১৫৪ তাড়া করতে নেমে শুরুতেই মঈন আলীর উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। কিন্তু তা আশার আলো দেখাতে পারেনি ভারতকে। দ্বিতীয়উইকেটে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বড় জয়ের পাশাপাশি দলকে বোনাস পয়েন্টও এনে দেন বেল ও টেলর। বেল ৮৮ আর টেলর ৫৬ রানে অপরাজিত থাকেন। এএফপি।ভারতরান বল ৪ ৬রাহানে ক টেলর ব ফিন ৩৩ ৪০ ১ ১ধাওয়ান ক বাটলার ব অ্যান্ডারসন ১ ৫ ০ ০রাইডু ক বাটলার ব ফিন ২৩ ৫৩ ২ ০কোহলি ক বাটলার ব ফিন ৪ ৮ ০ ০রায়না স্টা. বাটলার ব আলী ১ ৩ ০ ০ধোনি ক বাটলার ব ফিন ৩৪ ৬১ ১ ০বিন্নি ক মরগ্যান ব অ্যান্ডারসন ৪৪ ৫৫ ৩ ২প্যাটেল ব ফিন ০ ১ ০ ০বি কুমার ব অ্যান্ডারসন ৫ ৫ ০ ০সামি ক আলী ব অ্যান্ডারসন ১ ৭ ০ ০যাদব নটআউট ০ ০ ০ ০অতিরিক্ত ৭মোট (অলআউট, ৩৯.৩ ওভারে) ১৫৩উইকেট পতন : ১/১, ২/৫৭, ৩/৬৪, ৪/৬৫, ৫/৬৭, ৬/১৩৭, ৭/১৩৭, ৮/১৪৩, ৯/১৫৩, ১০/১৫৩।বোলিং : অ্যান্ডারসন ৮.৩-২-১৮-৪, ওকস ৭-০-৩৫-০, ব্রড ৭-০-৩৩-০, ফিন ৮-০-৩৩-৫, মঈন আলী ৯-০-৩১-১।ইংল্যান্ডরান বল ৪ ৬বেল নটআউট ৮৮ ৯১ ৮ ০মঈন আলী ক কোহলি ব বিন্নি ৮ ১২ ১ ০জেমস টেলর নটআউট ৫৬ ৬৩ ৪ ০অতিরিক্ত ৪মোট (১ উইকেটে, ২৭.৩ ওভারে) ১৫৬উইকেট পতন : ১/২৫।বোলিং : বিন্নি ৭-০-৩৪-১, বি কুমার ২-০-১৮-০, যাদব ৬-০-৪২-০, মোহাম্মদ সামি ৪-০-২৩-০, প্যাটেল ৭.৩-০-৩২-০, রায়না ১-০-৭-০।ফল : ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ : ফিন (ইংল্যান্ড)www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings