শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

হজের নিবন্ধন ৫১ হাজার টাকায়


সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি জমা দেয়ার শর্ত শিথিল করা হয়েছে। এ অনুযায়ী হজযাত্রীরা এখন দুই কিস্তিতে টাকা জমা দিতে পারবেন। প্রথম কিস্তিতে আগের ঘোষণার এক-তৃতীয়াংশ এবং দ্বিতীয় কিস্তিতে বাকি টাকা জমা দিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা জমা দিয়ে ৫ ফেব্র“য়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। এর আগে প্রথম কিস্তিতে তাদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে বলা হয়েছিল। হজ প্যাকেজ অনুযায়ী বাকি টাকা পরিশোধের জন্য ১০ জুনের নির্ধারিত তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। ৮ ডিসেম্বর হজ প্যাকেজ-২০১৫ অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয় ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ হবে। তবে দুটি প্যাকেজেই কোরবানির জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) দিতে হবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের ঘোষণার পর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সরকারকে জানায়, এবার অনেকেই প্রস্তুত নয়। তারা আরও পরে হজের টাকা দিয়ে অভ্যস্ত। তাই নিবন্ধনের সময় টাকা কমানোর অনুরোধ জানায় তারা। ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও এ বিষয়ে একমত পোষণ করেছে। এর পরিপ্রেক্ষিতে হজযাত্রীদের নিবন্ধন ফি জমা নেয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব অনুমোদন করে হজযাত্রীদের জন্য এ সুযোগ সৃষ্টি করা হল।বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।যুব সংগঠন আইন : এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিবন্ধন ছাড়া ও শর্ত ভেঙে যুব সংগঠন পরিচালনা ও তা বিলুপ্ত করার ক্ষমতা দিয়ে অপর একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, গুরুতর অনিয়মের কারণে যুব সংগঠনের বিলুপ্তির বিধান রেখে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন-২০১৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিবন্ধনহীন, নিবন্ধনের শর্তভঙ্গ করে যুব সংগঠন পরিচালনা করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন এ আইন অনুযায়ী যুব সংগঠনগুলোকে নিবন্ধন দেবে যুব উন্নয়ন অধিদফতর। বর্তমানে নিবন্ধন দিচ্ছে সমাজসেবা অধিদফতর। দেশে ১৪ হাজারের বেশি যুব সংগঠন রয়েছে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, এ আইনে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, শর্ত পালন, শর্ত ভঙ্গের শাস্তি ইত্যাদি বিষয় থাকছে। স্বেচ্ছা বিলুপ্তির নিয়মও থাকছে।যৌথ কোম্পানি গঠন প্রস্তাব অনুমোদন : মন্ত্রিপরিষদ সচিব বলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) লিমিটেড বাংলাদেশ এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি), চায়নার যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল) গঠনের ভূতাপেক্ষা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী চীনে গেলে ৯ জুন এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এ যৌথ কোম্পানি ইতিমধ্যে পটুয়াখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।গোবিন্দ হালদার স্মরণে শোক প্রস্তাব : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বিশিষ্ট গীতিকার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বহু অমর গানের সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা গোবিন্দ হালদারের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে বলেছে, গোবিন্দ হালদারের গান মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ ও একই সঙ্গে দেশের স্বাধীনতাপ্রেমী মানুষকে অনুপ্রাণিত করেছে। গোবিন্দ হালদার তার অমর গানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যে অসামান্য অবদান রেখেছেন সেজন্য মন্ত্রিসভা তার প্রতি গভীর শ্রদ্ধা জানায়। শোক প্রস্তাবে বলা হয়, তার মৃত্যুতে বাংলাদেশ এক প্রকৃত শুভাকাক্সক্ষীকে হারিয়েছেwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings