শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

খালেদা জিয়াকে কোথাও সমাবেশ করতে দেবে না ছাত্রলীগ

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, খালেদা জিয়া দেশের যেখানেই সমাবেশ করবেন সেখানেই প্রতিহত করা হবে।দেশের কোথাও তাকে সমাবেশ করতে দেয়া হবে না। তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবিতে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল এবং অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে তিনি এ হুমকি দেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, তারেক রহমানের ভুলচিকিৎসার কারণে মস্তিষ্ক বিকৃত হয়েছে কি-না সেটা পরীক্ষা করে দেখতে হবে।সত্যিই যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে থাকে তাহলে চিকিৎসার ব্যবস্থা করে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।  
তিনি বলেন, তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার না করলে আগামী ২৩ তারিখ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।একই সাথে বিএনপির গাজীপুরের সমাবেশ করতে দেয়া হবে না।
তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।সমাবেশে তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings