শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

এবার বন্ধ লাইন হোয়াটসঅ্যাপ ও মাইপিপল

ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার বন্ধ করা হ

 আরও তিনটি ভয়েস ও মেসেজিং সেবা। এগুলো হলÑ হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন। এর আগে রোববার বন্ধ করা হয়েছিল ভাইবার ও ট্যাঙ্গো। বিটিআরসি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও টেলিকম অপারেটর সূত্রগুলো জানিয়েছে, ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।> বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে এসব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।আগেরদিন বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছিলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এ সেবাগুলো বন্ধের অনুরোধ পেয়ে তারা ৩৭টি আইআইজিকে ব্যবস্থা নেয়ার জন্য মেইল বার্তা পাঠান। এ নির্দেশনা পালন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে বিটিআরসির একটি টিম বেশ কয়েকটি আইআইজি কোম্পানির সার্ভারে গিয়ে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।শনিবার থেকে ভাইবার ব্যবহার করতে না পারায় বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বাংলাদেশে ভাইবার বন্ধ হওয়ার এ খবর এরই মধ্যে এএফপি, দ্য গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি ও দ্য হিন্দুসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে।গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোবাইলে কথা বললে অবস্থান নিশ্চিত হয়ে যাবে, এমন আশংকায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করতেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ করে আসছিলেন ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, লাইনসহ অন্যান্য সেবা ব্যবহার করে। এসব সেবা ব্যবহার করে কেউ কোনো তথ্য আদান-প্রদান করলে তাকে সহজে শনাক্ত করা যায় না। এ কারণে সন্ত্রাসী ও নাশকতাকারীরা সাধারণ মোবাইল ফোনে কথা না বলে এসব সেবা ব্যবহার করে কথা বলতেন। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বিদেশ থেকেও এসব সেবার মাধ্যমে দলের নেতাকর্মীদের নানা ধরনের নির্দেশনা দিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সেবাগুলো বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি এ ব্যাপারে নির্দেশনা দেয় মোবাইল কোম্পানি ও আইআইজি কোম্পানিগুলোকে। সে অনুযায়ী শনিবার মধ্য রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়। আর সোমবার বন্ধ করা হয় হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings