শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫

ব্যাটিংয়েও ভালো করতে চান সৌম্য

বাংলাদেশের বিশ্বকাপ দলে সবচেয়ে কম অভিজ্ঞ ক্রিকেটার একটিমাত্র ওডিআই খেলা সৌম্য সরকার। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা মাথায় রেখে সৌম্যকে দলে নিয়েছেন নির্বাচকরা। সৌম্যরও বিশ্বাস, বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। নিজের ব্যাটিংয়ে কোনো পরিবর্তন এনেছেন কিনা জানতে চাইলে সৌম্য বলেন, ‘ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনিনি। ক্রিকেটের সব নিয়মই তো এক। শুধু উইকেটের পরিববর্তন হয় যা। নিজের ব্যাটিংটাও ভালো করতে পারলেই হয়। বলের পেসটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি অনুশীলনের মাধ্যমে এটা পূরণ করতে। আমাদের বোলারদের বিপক্ষে ব্যাটিং করার পর বোলিং মেশিন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছি।’ ব্যাটসম্যান হলেও নির্বাচকরা একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে সৌম্যকে দলে নিয়েছেন। বোলার হিসেবে কেমন প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সবসময় মাথায় থাকে- আমি যখন ব্যাট করতে নামি তখন ব্যাটসম্যান, যখন বোলিং করি তখন বোলার। যেভাবেই সুযোগ পাই না কেন সবসময় ভালো কিছু করার চেষ্টা করব।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘খানিকটা অভিজ্ঞতা যখন আছে, অবশ্যই তা কাজে লাগবে। সেটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছিল, এটা বড়দের বিশ্বকাপ। চেষ্টা করব উইকেট এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে।’ সৌম্য বলেন, ‘শট বল ঠিকঠাক মতো খেলতে অনুশীলন করছি। অস্ট্রেলিয়ায় আমরা আগে যাচ্ছি। সেখানেও এ নিয়ে কাজ করব।’ শট বলে খেলার ব্যর্থতা কাটাতে কঠোর অনুশীলনের সঙ্গে টেনিস বল ও প্লাস্টিক বল দিয়ে খেলছেন সৌম্য। টপঅর্ডার ব্যাটসম্যান হলেও দলের স্বার্থে যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত সৌম্য। ফুটওয়ার্ক নিয়ে এই বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘ক্রিকেট খেলায় ফুটওয়ার্ক অনেক জরুরি। অস্ট্রেলিয়া বা বাংলাদেশ, উইকেট যেখানকারই হোক, ফুটওয়ার্ক থাকলে ভালো খেলা সম্ভব।’ সৌম্য বলেন, ‘উচ্চতার জন্য একটু হলেও সুবিধা পাব। বলের মেরিট অনুযায়ী খেললে সমস্যা হওয়ার কথা নয়। বাউন্স যদি ভালো হয় সেটা সব জায়গার জন্যই ভালো।’ পেস বোলিং কোচ হিথ স্ট্রিক সৌম্যর বলে পেস কম থাকায় জায়গামতো বল করার পরামর্শ দিয়েছেন। স্লোয়ারটা ঠিকমতো দিতে চান সৌম্যwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings