ওপেনিংয়ে
বাংলাদেশ দলের আস্থার প্রতীক হয়ে উঠছেন এনামুল হক। সর্বশেষ জিম্বাবুয়ের
বিপক্ষে হোম সিরিজেও দারুণ খেলেছেন তিনি। তবে বিশ্বকাপে ভিন্ন কন্ডিশন।
এনামুলের কাছে যদিও এটা নতুন নয়। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের
পক্ষে সর্বোচ্চ রান ছিল তার। এবার বড় আসরে নিজেকে আরও বড় করে চেনাতে
প্রস্তুত এই ডান-হাতি ব্যাটসম্যান। কাল বিশ্বকাপ প্রস্তুতির দ্বিতীয় দিনে
অনুশীলন শেষে এনামুল বলেন, সবারই ভালো খেলার লক্ষ্য থাকে। জিম্বাবুয়ের
বিপক্ষে আমাদের সবাই ভালো খেলেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের কয়েকজন
ব্যাটসম্যান রান পেয়েছে। বাড়তি আত্মবিশ্বাস রয়েছে আমাদের। বিশ্বকাপের মতো
বড় আসরে নিজেকে আরও বড় করে পরিচিত করে তোলার সুযোগ আমাদের সামনে। বড় স্কোর
করা, দলকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাওয়া- এমন লক্ষ্য আছেই। তবে সর্বোচ্চ রান
করতে হবে এমনটা চিন্তা করিনি।
ঢাকা প্রিমিয়ার লীগে সর্বশেষ ম্যাচে
অপরাজিত ১৫০ রান করেছেন এনামুল। তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট
সুপারলীগে উইকেট খুব ভালো ছিল। সুপারলীগে পাঁচটা ম্যাচ খেলেছি, ভালো
প্রস্তুতি হয়েছে। অস্ট্রেলিয়ায় আমাদের ১৪ দিনের ক্যাম্প হবে। এখানেও
প্রস্তুতি চলছে। আশা করছি, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে বিনিময় করেছেন কিনা জানতে
চাইলে তিনি বলেন, এ দলের বেশ কিছু ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। সবাই নিজেদের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে
বিনিময় করেছে। সবাই ব্যক্তিগতভাবেও জানে কার কী করতে হবে।অস্ট্রেলিয়ায়
উইকেটে অতিরিক্ত বাউন্স থাকলেও তাতে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন
এনামুল। তিনি বলেন, নিজের ওপর বিশ্বাস রাখতে পারলে আমরা পারব। কন্ডিশনের
জন্য ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনবেন কিনা জানতে চাইলে এনামুল বলেন,
টপঅর্ডার ব্যাটসম্যানদের জন্য নতুন বল একটু কঠিনই হয় খেলতে। ওই অবস্থা
কীভাবে পার করা যায় এটা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি, ওখানে অনুশীলন
ম্যাচ রয়েছে। আশা করছি সবকিছু মানিয়ে নিতে পারব।সাধারণ
বাউন্স বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সুবিধা কিনা জানতে চাইলে তিনি
বলেন, অবশ্যই এটা আমাদের জন্য সুবিধা। এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে, ভালো
ক্রিকেট খেলতে পারব। কাট ও পুল শটে কীভাবে উন্নতি করা যায় এ নিয়ে আমরা কাজ
করছি। এনামুল বলেন, আমাদের দুই সেশন অনুশীলন হচ্ছে। সকালে নতুন বলে।
ওপেনার, টপঅর্ডার ব্যাটসম্যানের কীভাবে বোলিং সামলানো উচিত, তার অনুশীলন
চলছে। কীভাবে প্রান্ত বদল করে খেলা যায়, এ নিয়েও আমরা কাজ করছি।www.24banglanewspaper.com
