শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫

সাকিবের স্পিন জাদু

আগের দিন একসঙ্গে তার মাথায় উঠল তিন মুকুট। তিন ধরনের ক্রিকেটেই হলেন বিশ্বের একনম্বর। কাল ব্যাট হাতে না পারলেও, বল হাতে প্রমাণ করলেন, তিনি সত্যিই ‘নাম্বার ওয়ান’। সাকিব আল হাসানের স্পিন জাদুতে এদিন তার দল মেলবোর্ন রেনেগেডস পাঁচ উইকেটে হারিয়েছে ব্রিসবেন হিটকে। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে বিগ ব্যাশ লীগের টি ২০ ম্যাচে সাকিবের ঘূর্ণি বলের উত্তাপে ব্রিসবেন হিট ‘গলে’ যায় মাত্র ৮০ রানে। বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নেন। পরে ব্যাট হাতে অবশ্য জ্বলে উঠতে পরেননি তিনি। তিন বলে দুই রান করে আউট হন। তাতে মেলবোর্ন রেনেগেডসের জয় আটকে থাকেনি। ৩৬ বল বাকি থাকতে তারা ৮১ রান করে হাতে পাঁচ উইকেট রেখে। ২৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিজে রোহরের। মূলত সাকিবের বোলিং নৈপুণ্যই মেলবোর্ন রোনেগেডসের জয়ের ভিত গড়ে দেয়। এজন্যই ম্যাচসেরা হন সাকিব। ব্রিসবেন হিট ৮০/১০, ২০ ওভারে (ফরেস্ট ২২, কাটিং ৩০। সাকিব ৪/১৩)।মেলবোর্ন রেনেগেডস ৮১/৫, ১৪ ওভারে (বিজে রোহরের ২৫, বিটন ৩১*। ক্রিস্টিয়ান ২/১৩)।ফল : মেলবোর্ন রেনেগেডস ৫ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ : সাকিব (মেলবোর্ন রেনেগেডস)। ক্রিকইনফোwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings