শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

পে-কমিশনের প্রতিবেদন পেশ: ১ জুলাই থেকে কার্যকর


সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২০০ টাকা আর সর্বোচ্চ ৮০ হাজার টাকা সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে। রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পে কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী বলেন, এটি একটি ভালো রিপোর্ট। সরকার খুশি মনে এ নতুন বেতন কাঠামো ২০১৫-১৬ অর্থবছর (আগামী ১ জুলাই) থেকে কার্যকর করবে। তবে এজন্য মূল্যস্ফীতি বাড়বে না বলে জানান তিনি।প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে ১৬টি স্কেল গ্রেড রাখা হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়া, গৃহনির্মাণ, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাবও থাকছে।পে কমিশনের প্রস্তাবে প্রতিবছর ১৫ জুলাই নতুন বছরে ইনক্রিমেন্ট, অবসরে যাওয়ার সময় ২৫ বছরের পরিবর্তে ২০ বছর এবং বেতন বৃদ্ধির হারে অবসর ভাতা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।এছাড়া প্রস্তাবে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের বেতন ১ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।বর্তমানে ২০০৯ সালে প্রণয়ন করা বেতন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ মূল বেতন ৪৫ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার ১০০ টাকা। আর এ কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড।প্রতিবেদন জমা দেয়ার পর মোহাম্মদ ফরাসউদ্দিন জানান, নতুন বেতন কাঠামোতে ১৬টি ধাপ করার সুপারিশ করা হয়েছে, বর্তমানে তা ২০ ধাপে বিভক্ত রয়েছে। পদোন্নতি হোক বা না হোক সরকারি চাকরিজীবীদের বেতন ১৫ বছরে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।সর্বশেষ ২০০৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়। সে অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন ৪,১০০ টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা ‘বেসিক’ ধরে বেতন পাচ্ছেন। আগের সরকারি বেতন স্কেলগুলো চার বছর মেয়াদের জন্য করা হলেও নতুন এই স্কেল হবে ছয় বছরের জন্য।  দুই সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা বাবদ ব্যয়সহ ছয় সদস্যের পরিবারের খরচ বিবেচনায় নিয়ে এবারের বেতন কমিশন তাদের সুপারিশ করেছে। আগের কাঠামোতে পরিবারের সদস্য সংখ্যা ধরা হয়েছিল চারজন। এছাড়া সরকারি চাকরিজীবীরা ২০১৩ সালের ১ জুলাই থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন।আগের বেতন কাঠামোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছরের ২৪ নভেম্বর ফরাসউদ্দিনের নেতৃত্বে ১৭ সদস্যের এই বেতন ও চাকরি কমিশন গঠন করা হয়। দায়িত্ব পাওয়ার প্রায় ১৩ মাস পর প্রতিবেদন পেশ করা হলো।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings