তিনটি করে পুরুষ ও মহিলা দলকে নিয়ে আজ শুরু হচ্ছে বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট। পুরুষ বিভাগে বিজিবি ও আনসারের খেলা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে সকালে। পুরুষ দলে বিজিবি, পুলিশ ও আনসার এবং মহিলা দলে আনসার, বিজেএমসি ও পুলিশ দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা দলকে ১০ হাজার করে এবং রানার্সআপদলকে পাচ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। রোববার এসব তথ্য জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। www.24banglanewspaper.com
![]() |
| বিজয় দিবস by ওয়ালটন |
