সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কার ডুবির ঘটনায় সাপ ছাড়া কোনো প্রাণী মারা যায়নি বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
মাদারীপুর সার্কিট হাউসে শুক্রবার এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী।
www.24banglanewspaper.com
বৈঠক
শেষে শাজাহান খান বলেন, শুধুমাত্র একটি সাপ মরার ছবি মিডিয়া দেখাতে সম্ভব
হয়েছে। এ ছাড়া পাখি, জলহস্তী, কুমিরসহ কোনো প্রাণী মারা যাওয়ার খবর পাওয়া
যায়নি।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলভর্তি ট্যাঙ্কার
ডুবে যায়। এতে ফার্নেস ওয়েল সুন্দরবনের নদীতে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশের ওপর
মারাত্মক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এ সময় উপস্থিত
ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার
ফরিদুল ইসলাম, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী
প্রকৌশলীরা।
