ঢাকা : গত বছরের ৩১ অক্টোবর ধুমধাম করে
বিয়ে করলেন রেলমন্ত্রী মুজিবুল হক। দেশব্যাপী কয়েক মাস ধরে আলোচনায় ছিল এ
বিয়ে। এর কারণ অবশ্য হাইপ্রোফাইল বিয়ে বলে নয়- কারণটা বর-কনের বয়সের
পার্থক্য।
মন্ত্রী মুজিবুল হকের বয়স ৬৭ বছর আর কনে
হনুফা আক্তার রিক্তার বয়স ২৯ বছর। ৫ লাখ ১ টাকা দেনমোহর দিয়ে সাধারণ ঘরের
এই তরুণীকে ঘরে তোলেন রেলমন্ত্রী।
অবশ্য রেলমন্ত্রী চিরকুমার থাকবেন বলে ধনুর্ভাঙা পণ ভাঙার পরেই বিষয়টি আলোচনায় আসে। প্রায় তিন মাস এই বিয়ে আলোচনার কেন্দ্রে ছিল।
সে হিসেবে রেলমন্ত্রী মুজিবুল হক এক প্রকার সেলিব্রেটিই বনে গেছেন। তবে সম্প্রতি ভারতের একটি ঘটনা শুনলে হয়ত তিনি খুব আফসোস করবেন।
www.24banglanewspaper.com
