শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫

এক্সিট চাইলে শর্তে মিলতে পারে সমাবেশের অনুমতি


সংকট নিরসনে বিএনপির সঙ্গে আলোচনায় মোটেও আগ্রহী নয় সরকার। বরং নাশকতা দমনে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি পাড়া-মহল্লায়, গ্রামগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে। ক্ষমতাসীন দলের সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার কিংবা মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা বা সমাঝোতার কোনো সুযোগ নেই। তবে বিএনপিকে পয়েন্ট অব নো রিটার্ন অবস্থা থেকে এক্সিট দিতে একটি নির্দিষ্ট স্থানে সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হতে পারে। তবে তা হবে শর্তসাপেক্ষে। বিএনপির দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করা হবে।ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারা, যানবাহন ভাংচুর, ককটেল হামলার মতো সহিংসতা রাজনৈতিক কর্মসূচি নয়। আর দেশের মানুষ মধ্যবর্তী নির্বাচন চায় না, কারণ দেশ এগিয়ে যাচ্ছে, দিন দিন উন্নতি করছে। তাছাড়া দেশে মধ্যবর্তী নির্বাচন দেয়ার মতো কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। তাই নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে কঠোরতর পদক্ষেপ নেবে সরকার।বৃহস্পতিবার ১৪ দলের বৈঠকেও জোরালোভাবে সমঝোতার কোনো সুযোগ নেই এমন প্রতিধ্বনিই শোনা গেছে জোটের শীর্ষ নেতাদের কথায়। ওই বৈঠকে আক্রান্ত জায়গাগুলোয় সমাবেশ-পদযাত্রার মতো অহিংস কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকার ও দলের পক্ষ থেকে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করা এবং বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে।বুধবার একটি সরকারি কর্মসূচিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন, রাজপথে নাশকতা রোধে যা করা দরকার তাই করা হবে। তিনি বলেন, নাশকতা না থামালে সরকার আরও কঠোর হবে। এর সূত্র ধরে আওয়ামী লীগের অন্তত দুজন শীর্ষ নেতা যুগান্তরকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নৈরাজ্য দমনে কঠোর মনোভাব নিয়েই এগোচ্ছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ খোলাখুলিভাবে বলেছেন, সরকার আলোচনার প্রয়োজন বোধ করছে না। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে।এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বিভিন্ন শর্ত দিয়ে আলোচনা করার কথা বললেও আওয়ামী লীগ নেতারা বলেছেন, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন। কিন্তু দল ও সরকার কোনোভাবেই আলোচনায় আগ্রহী নয়। সরকার গণবিরোধী যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ তার দল ও সরকারের মনোভাব সব সময়ই গণমুখী উল্লেখ করে যুগান্তরকে বলেন, বিএনপি-জামায়াত ও তাদের জোট সঙ্গীরা ভুল কৌশল নিয়ে এগোচ্ছে। হরতাল-অবরোধে জনগণের সমর্থন নেই। মানুষ নিরাপত্তা ও শান্তি চায়। পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, সহিংসতা করে এখনও সেই ভুলই করছে। সহিংসতার মধ্যে কোনো সংলাপ সম্ভব নয়।আরেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন যুগান্তরকে বলেন, বিএনপি সন্ত্রাস, ভাংচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি বন্ধ করুক। খালেদা জিয়া হরতাল-অবরোধ প্রত্যাহার করে দলীয় কার্যালয়ে না থেকে ঘরে ফিরে যাক, তারপর আলোচনা বা সংলাপের বিষয়ে ভেবে দেখা যাবে।আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের মানুষ শান্তি চায়, স্বাভাবিক জীবন চায়। তারা অর্থনৈতিক অবস্থার উত্তরণ চায়। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে গেছেন। কোনো কারণ ছাড়াই হরতাল-অবরোধ আহ্বান করছেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে এখন লাশের রাজনীতি শুরু করেছেন। যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মারছেন, বোমা মারছেন, ককটেল ফাটাচ্ছেন। আবার তার দলের নেতারা সংলাপও চাচ্ছেন। কিন্তু কেন সংলাপ? কার সঙ্গে, কি বিষয়ে, কিসের আলোচনা। কিসের জন্য সংলাপ? যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তি এবং সহিংসতাকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়। সরকার কঠোরভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করবে।সরকারের কঠোর মনোভাবের অংশ হিসেবে এরই মধ্যে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে রয়েছে। সব পর্যায়েই তাদের সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। রাজধানীসহ বেশকিছু জেলায় নেমেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, তারা মানুষ হত্যা চান না। নাশকতা রোধে তারা দায়িত্ব পালন করবেন। কিন্তু যদি আক্রান্ত হন তাহলে অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না বিজিবি। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings