শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

আনন্দগ্রামের তিন তারকা


প্রথমবারের মতো একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম ও শামীম জামান ও হোমায়রা হিমু। শামীম জামানের রচনা ও নির্দেশনায় এ নাটকের নাম ‘আনন্দগ্রাম’। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। এরই মধ্যে এসএটিভিতে নাটকটির প্রচার শুরু হয়েছে। গল্প এবং নির্মাণে ভিন্নতার কারণে এরই মধ্যে নাটকটি বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে বলে পরিচালক সূত্রে জানা যায়। এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামান আমার খুব ভালো একজন বন্ধু। পরিচালক হিসেবে তার সঙ্গে কাজ করতে গেলে অভিনয়ে না তৃপ্ত হওয়া পর্যন্ত সে ছাড় দেয় না। তার নির্দেশনায় আমি এর আগে যতগুলো নাটকে কাজ করেছি প্রতিটিই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে হিমুর সঙ্গে খুব কম কাজ করা হলেও তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। সব সময়ই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। হিমু খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। এ নাটকে সে ভালো অভিনয় করেছে।’ হোমায়রা হিমু বলেন, ‘আমি মোশাররফ ভাইয়ের ভক্ত। তার সঙ্গে কাজ করার সুবিধা এখানেই যে, অভিনয় সম্পর্কে অনেক কিছু জানা যায়। আনন্দগ্রাম ধারাবাহিক নাটকটির শুটিং করার সময় মোশাররফ ভাইসহ আমরা সবাই রিহার্সেল করে তারপর শুটিং করি। যে কারণে কাজটি অনেক ভালো হয়েছে। রেসপন্সও অনেক ভালো পাচ্ছি।’ শামীম জামান বলেন, ‘ধারাবাহিক এই নাটকের শিল্পীদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে, তারা আমাকে ঠিক সময় মতো শুটিংয়ের জন্য সিডিউল দিতে পারছেন। দর্শকের কাছে কৃতজ্ঞ যে, তারা আমার নির্দেশিত নাটকটি নিয়মিত দেখছেন।’www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings