মহান
বিজয়ের ৪৩তম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদের বীরত্ব গাঁথা স্মৃতির
প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এর আগে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে সকাল সোয়া
৬টায় সড়ক পথে রাজধানীর গাবতলী হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার
স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় সাভার স্মৃতিসৌধ ও এর আশপাশে তিনস্তরের নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি, র্যাব,
পোশাকধারী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা
হয়।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধে ফুল
দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল
নামে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা
জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।এদিকে
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৭টার দিকে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময়
দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সঙ্গে ছিলেনwww.24banglanewspaper.com
