শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

শেরপুরে বিজয় মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শেরপুর সদর উপজেলার ৩২ নং পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত বিজয় দিবস মঞ্চে সোমবার গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ওই আগুনে বিজয় মঞ্চের ডেকোরেশনের কাপড় পুড়ে গেছে। আর মঞ্চে আগুন দেয়ার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। স্থানীয় তরুণ সমাজের ব্যানারে দিনব্যাপী বিজয় দিবসের নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু দূর্বৃত্তদের আগুন  মহান বিজয়ের আনন্দকে মাটি করে দেয়ায় এখন সেখানে বিরাজ করছে তীব্র ক্ষোভ আর অসন্তোষ।আয়োজক কমিটির সদস্য অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ও গোলাম কিবরিয়া শ্যামল জানান, স্থানীয়ভাবে দলমত নির্বিশেষে বিজয় দিবসের কর্মসূচি হাতে নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে ছিলাম। কিন্তু সোমবার দিবাগত রাত ২টার পরে দূর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে, তাই আমরা অনুষ্ঠান করতে পারলাম না। তারা এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের  খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।এ ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শেরপুর সদর থানার এসআই মোঃ আনছার আলী জানান, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings