টি ২০ থেকেও ব্রেট লির বিদায়
২০ বছরের খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টেনে সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান পেস কিংবদন্তি ব্রেট লি। ২০১২ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ও বিগ ব্যাশ টি ২০ লীগে নিয়মিত খেলে যাচ্ছিলেন। এবার ঘরোয়া সেই প্রতিযোগিতা থেকেও সরে দাঁড়ালেন অসিদের সোনালি প্রজšে§র প্রতিভাবান এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে ২২১ ম্যাচে ৩৮০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন লি। গ্লেন ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে যা অস্ট্রেলিয়ার পক্ষে উইকেট সংগ্রহের সর্বোচ্চ নজির। টেস্টে ৭৬ ম্যাচ খেলে ৩১০ উইকেট তার। লি সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলতেন। সেই ক্লাবের জার্সিতেই নিজের শেষ ম্যাচটাও খেললেন। ৩০ হাজার দর্শককে সাক্ষী রেখে। দলের গুরুত্বপূর্ণ সদস্য লি ক্রিকেট থেকে অবসর নেয়ায় বেদনাক্রান্ত সিডনির সমর্থকরা। যা ছুঁয়ে গেছে দলটির মালিক ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এক বার্তায় সিক্সার্সের সিইও বলেন, ‘ব্রেট লি সত্যিকারের একজন কিংবদন্তি। এই পর্যায়েও পেশাগত ক্রিকেটে নিজের মান দেখাতে পেরেছেন তিনি।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহীও লি’কে নতুন জীবনে শুভ কামনা জানান। অস্ট্রেলিয়ার হয়ে ডেনিস লিলি, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি ৩০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। ওয়েবসাইট।www.24banglanewspaper.com
