শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫

বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ

ছোট অধিনায়কের বড় আশা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বিশ্বাস, বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনালে খেলবে। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা। যুব দল যখন দেশে ফিরবে তখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে ২৪ জানুয়ারি। আর অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলংকা সফর শেষ হবে ৪ ফেব্র“য়ারি। কাল ফটোসেশনের পর মিরপুর একাডেমি মাঠে অলরাউন্ডার মেহেদি হাসান যুগান্তরকে বলেন, ‘আমার বিশ্বাস এবার বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিকুর ভাইদের মতো যেমন সিনিয়র খেলোয়াড় রয়েছেন দলে তেমনি তরুণরাও আছেন। বাংলাদেশ এবার সেমিফাইনালে খেলতে পারে বলে আমার মনে হচ্ছে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলংকা সফরে স্বাগতিক যুবাদের বিপক্ষে পাঁচটি একদিনের ও দুটি তিনদিনের ম্যাচ খেলবে। রোববার প্রথম একদিনের ম্যাচে মাঠে নামবে তারা। শ্রীলংকা সফরে অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক বলেন, ‘২০১৬ সালে আমাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১৫ সালে আমাদের প্রথম সফর হচ্ছে শ্রীলংকায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভালো কিছু করতে চাই।’ মেহেদি হাসান বলেন, ‘প্রথমে শ্রীলংকা গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করব। আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। অনেক দিন ধরে আমরা এক সঙ্গে আছি। আশা করছি, শ্রীলংকার বিপক্ষে ভালো করব। লক্ষ্য থাকবে সিরিজ জয়।’ অস্ট্রেলিয়ায় বড়দের বিশ্বকাপে পেসাররা সুবিধা পাবেন বলে সবাই ধারণা করছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনেও সাকিব আল হাসান বিগ ব্যাশ টি ২০ টুর্নামেন্টে তিন ম্যাচে নিয়েছেন সাত উইকেট। সর্বশেষ ম্যাচে চার ওভারে ১৩ রানে নিয়েছেন চার উইকেট। মেহেদি হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে একটু বাউন্স থাকে। স্পিনাররা টার্ন কম পায়। সাকিব ভাই অস্ট্রেলিয়ায় দুর্দান্ত বোলিং করছেন। তার পারফরম্যান্স দেখে বাংলাদেশের অন্য স্পিনাররা আত্মবিশ্বাসী হবেন। অন্য স্পিানাররা ভাববেন, সাকিব ভাই পারলে আমরা পারব না কেন।’ বিশ্বকাপ দলের তিন বিভাগ নিয়েই আশাবাদী অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের এই দলটা অনেক ভালো। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৮-০-তে জিতেছে। এটা একটা ভালো দিক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর মনে হচ্ছে, বাংলাদেশের খারাপ সময়টা চলে গেছে। এখন সামনে যা হবে সবই ভালো।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings