শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫

অপারেশন্স কমিটিতে নাঈমুর বিশ্বকাপ দলের ম্যানেজার খালেদ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় বিভিন্ন কমিটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অপারেশন্স কমিটিতে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই আলোচনায় ছিল। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সভা শেষে আনুষ্ঠানিকভাবে বিসিবি ঘোষণা দিয়েছে আকরাম খানের পরিবর্তে অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে নাঈমুর রহমান দুর্জয়কে। আকরাম খানকে অপারেশন্স কমিটি থেকে সরিয়ে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন না আকরাম খান। বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার থাকবেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া ক্রিকেটারদের নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি। চুক্তিবদ্ধ খেলোয়াড় থেকে বাদ পড়েছেন আবদুর রাজ্জাক, সোহাগ গাজী ও রবিউল ইসলাম। নতুন করে বিসিবির চুক্তিতে যুক্ত হয়েছেন- ইমরুল কায়েস, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি। এর আগে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন ১২ জন। এবার সংখ্যাটা হল ১৪। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হওয়ার পর নাঈমুর রহমান বলেন, ‘আমি কাজ ভালোবাসি। আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা পালনের চেষ্টা করব।’ খেলোয়াড় জীবনেও জাতীয় দল ও ক্লাব ক্রিকেটে আবাহনীতে আকরাম খানকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাঈমুর রহমান। এছাড়া সিসিডিএম কমিটিতে আজম নাসিরউদ্দিনের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে গাজী গোলাম মুর্তজাকে। গ্রাউন্ড কমিটিতে লোকমান হোসেন ভূইয়ার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে হানিফ ভূইয়াকে। লোকমান হোসেনকে দেয়া হয়েছে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। ওয়ার্কিং কমিটির দায়িত্ব পেয়েছেন এনায়েত হোসেন সিরাজ। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন তানজিল চৌধুরী, মেডিক্যাল কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী ও অডিট কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। ২০১৫-র চুক্তিবদ্ধ ক্রিকেটার : এ প্লাস : মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল।এ গ্রেড : মাহমুদউল্লাহ।বি-গ্রেড : রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েস।সি-গ্রেড : এনামুল হক বিজয়, মুমিনুল হক ও শফিউল ইসলাম।ডি-গ্রেড : তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ওআরাফাত সানিwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings