শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫

নতুন ছবির শুটিং করছি

*কেমন হলো বিদেশ সফর? **ভালো সময় কাটিয়ে এলাম। দেশে ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিছু দিনের জন্য সব কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরে ভালোই লাগছে।*শুটিং শুরু করবেন কবে?**সবেমাত্র দেশে এসেছি। অভিনয়ে একটু দেরি হবে। ২০ জানুয়ারি থেকে শুটিং শুরু করব। এর মাঝে নিজের ব্যক্তিগত কিছু কাজ শেষ করব।*বর্তমানে কি কি নাটক প্রচার হচ্ছে?**ক্ষণিকালয়, নির্বিকার ও থ্রি কমরেড ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। প্রচারের অপেক্ষায় আছে বেশ কিছু নাটক।*চোরাবালি ছবির পর আর কেন বড় পর্দায় দেখা যাচ্ছে না?**নতুন চলচ্চিত্রের শুটিং করছি। এবারে কিছুটা নেগেটিভ চরিত্র। আমার আবার নেগেটিভ চরিত্রের প্রতি দুর্বলতা আছে। ছবির নাম এখনই বলতে চাই না। সবাইকে একসঙ্গে জানাব।*নেগেটিভ চরিত্রে কেন?**সত্যি বলতে নেগেটিভ চরিত্রে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করা যায়। অভিনেতা হিসেবে আমি নিজেকে নানা রূপে আমার দর্শকদের কাছে নিয়ে যেতে চাই। এ কারণেই ভিন্ন ধরনের চরিত্রের অপেক্ষায় থাকি। এ ছবির চরিত্রটি আমার ভালো লেগেছে। তাই সুযোগটি হাতছাড়া করিনি।*ব্যবসা কেমন যাচ্ছে?**অনলাইন টিভির কাজ শুরু করলাম সবে। এখনও গোছাচ্ছি। আশা করছি শিগগিরই এর সুফল পাব। বিএম ইমরানwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings