শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫

গুঞ্জন শুনি

জনপ্রিয়তার দিক থেকে বলিউডে এ মুহূর্তে নিজের অবস্থান বেশ ভালোভাবেই দখলে রেখেছেন দীপিকা পাড়ুকোন। কীভাবে দর্শক-ভক্তদের মন জয় করে নিতে হবে সে বিষয়টি এতদিনে রপ্ত হয়ে গেছে তার। পাশাপাশি নিজেকে আলোচনায় রাখার সূত্রটাও তার জানা। তাই অন্য সবাইকে পেছনে ফেলে বছর শেষে সেরার আসটিও তার দখলে। এতসব সত্ত্বেও যেন দীপিকার মন ভরছে না। নতুন বছরের শুরুতে নতুন আলোচনায় তার থাকা চাই-ই-চাই। আলোচনায় এসেছেন বটে। তবে পরিস্থিতিটা একটু ভিন্ন। সুজিত সরকার পরিচালিত পিকু ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। কমেডিধর্মী এ ছবিতে তাকে একজন ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে দেখা যাবে। যদিও অনেকে বলছেন, প্রিয়াঙ্কার মেরিকম ছবি থেকে অনুপ্রাণিত হয়েই নাকি ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে দীপিকার যাত্রা শুরু। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খান। ঠিক এখানেই বিপত্তিটা বাধে। গুঞ্জনের শুরু হয় ইরফান খানকে নিয়েই। নিন্দুকেরা বলছেন, মূলত ইরফান খানের সঙ্গেই নাকি দীপিকার ইদানীংকার প্রেমের রসায়ন চলছে। এর কারণও আছে অবশ্য। ইরফান প্রসঙ্গে দীপিকা সম্প্রতি বলেন, ‘ছবিটিতে কাজ করতে গিয়ে ইরফানের কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ। তার অভিনয় দক্ষতা দেখে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে। আমি চেষ্টা করেছি সমান তালে কাজ করার। এর জন্য তার সঙ্গে মিলে কৌশলগুলোও রপ্ত করতে হয়েছে।’www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings