শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫

নববর্ষে আসছে ছুঁয়ে দিলে মন

বাংলা নববর্ষকে সামনে রেখে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’। প্রযোজনা সংস্থা এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং মুক্তির জন্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করে। ছবিটি গত সপ্তাহে আনকাট সেন্সর লাভ করে। এরই মধ্যে ছবিটির গান শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছে বলে পরিচালক জানান। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, মাহাবুবুল ইসলাম মিঠু, খালিকুজ্জামান, নওশাবা, সুষমা সরকার, সাদিয়া জামান, আনন্দ খালেদ প্রমুখ। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘আমার অন্য ছবিগুলোর চেয়ে এ ছবিটি সম্পূর্ণ ব্যতিক্রম। আমার চরিত্রও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’ মম বলেন, ‘ছবির গল্প একেবারেই ভিন্ন ধরনের। আমি ও শুভ দু’জনেই চেষ্টা করেছি নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার। আশা করছি দর্শকরা হতাশ হবেন না। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings