শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫

সিরাজগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে শিশু হত্যা


সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে রিয়া খাতুন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিয়া উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে ও লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে গ্রামের একটি সরিষাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দুপুরে স্কুলছাত্রী রিয়া খাতুন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ক্ষেতে নিয়ে যায়। সন্ধ্যায় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে সরিষা ক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে।এ ঘটনায় নিহতের পিতা আব্দুস সালাম বাদি হয়ে বেলকুচি থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings