টেকনাফ (কক্সবাজার), ৯ ডিসেম্বর:প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০১৪
কক্সবাজারের টেকনাফে কোটি টাকা মূল্যের ৩৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকা থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য এক কোটি ২ লক্ষ টাকা।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, জেলে বেশে এক ব্যক্তি নাফ নদী থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবি টহল দলের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে সে একটি কন্টেইনার ফেলে পালিয়ে যায়।
পরে কন্টেইনারের ভেতর থেকে ৩৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে যা পরবর্তীতে ধবংস করা হবে।
www.24banglanewspaper.com
www.24banglanewspaper.com
