শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

বিএনপি আন্দোলন করার সুযোগ পাবে না: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম এমনভাবে বাড়ানো হবে যে বিএনপি আন্দোলন করার সুযোগই পাবে না। দলের কমিটি গঠন করে যেখানে বিদ্রোহীদের পাল্লা ভারি হয়ে যায় সে দল নিয়ে কীভাবে বিএনপি আন্দোলন করবে।
সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, জনস্বার্থ রক্ষা করে দেশের উন্নয়নের চাকা সচল রেখেই আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে।

প্রসঙ্গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকাররের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেয়া হবে।


তিনি আরো বলেন, জানুয়ারি আসবে, জানুয়ারি যাবে বিএনপিকে আন্দোলনের সুযোগ দেয়া হবে না। যে দলে ‘অসন্তুষ্টির কমিটি’ নিয়ে নিজ দলের কর্মীরা বিদ্রোহ করে, তাদের দিয়ে আন্দোলন সম্ভব হবে না।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সারা বিশ্বের সঙ্গে আমাদের সরকারের সু-সম্পর্ক রয়েছে। তারই প্রমাণ কমনওয়েলথ পার্লমেন্টরি অ্যাসোসিয়েশনে (সিপিএ) এবং ইন্টারন্যাশনাল পার্লমেন্টরি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।আ'লীগ যদি বন্ধুহীন হয় তাহলে বিভিন্ন রাষ্ট্র কেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? খালেদা জিয়া মিথ্যাচার করে মানুষকে বিপথে পরিচালনা করছে বলে তিনি অভিযোগ www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings