শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

রানা প্লাজা ধস: কারাখানা মালিকের জামিন মঞ্জুর

ঢাকা, ৯ ডিসেম্বর:প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০১৪ সাভারে রানা প্লাজা ভবন ধসে অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় করা মামলায় এক কারখানার মালিক বজলুস সামাদ আজাদের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপিত এ বি মাহমুদুল হকের দ্বৈতবেঞ্চ বজলুস সামাদ আজাদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আদালতে বজলুস সামাদ আজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিনউদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৩৪। গত বছরের ২৭ এপ্রিল বজলুস সামাদ আজাদ গ্রেফতার হন। তিনি নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings