শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মাগুরা সদর উপজেলার কালিনগরে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫),  মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর কান্দোহল এলাকার চারু মাতব্বরের ছেলে জিল্লুর রহমান (৩৮)। এছাড়া নিহত অপর একজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
www.24banglanewspaper.com
আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহত সবাই বাসের যাত্রী।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এস আলম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। পথে কালিনগর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন মারা যান। এসময় আহত হন আরো ১০ যাত্রী। আহতদের সদর হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings