শিক্ষক হত্যাসহ সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়ি সন্ত্রাস ও
চাঁদাবাজ প্রতিরোধ কমিটি মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতালের
ডাক দিয়েছে।

মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী হত্যার প্রতিবাদে এখনও উত্তাল খাগড়াছড়ি। হত্যাকান্ডের প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় নির্ধারিত পরীক্ষা বর্জন করে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন, শোক র্যালী কর্মসূচি পালন করেছে। শনিবার সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মানিকছড়ি কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে সোমবার মানিকছড়ি সচেতন নাগরিক সমাজের ডাকে উপজেলায় সকাল সন্ধ্যা শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এদিকে সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে চাদাবাজ প্রতিরোধ কমিটি। পরে শাপলা চত্তরে আয়োজিত এক সমাবেশ থেকে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম শিক্ষক হত্যাসহ জেলায় অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যায় হরতালের কর্মসূচীর ঘোষনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি,স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান হেলাল প্রমূখ।