দেশে
এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই বলে মন্তব্য করে জাতীয় পার্টির
চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'দেশে প্রতিদিনই মানুষ মারা
যাচ্ছে। গতকাল তিনটি মেয়ে মারা গেল। আজ মাগুড়ায় মারা গেল। প্রতিদিনই এখন
শোক দিবস। দেশে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। অবস্থার প্রতিদিন
অবনতি হচ্ছে।'
www.24banglanewspaper.com
সোমবার বনানী কার্যালয়ে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আল্লাহ'র কাছে আকুতি জানিয়ে এরশাদ বলেন, 'হে আল্লাহ! আপনি আমাকে জীবনের শেষ সময়ে একবার দেশ পরিচালনার সুযোগ দিন। আমি দেশে শান্তি দিব। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিব।'
তিনি বলেন, কারোরই জীবনের নিশ্চয়তা নেই। ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফিরছে। জনগণ এই অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তন করতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে চায়। জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না, শান্তির রাজনীতি করে। এদেশের মানুষও শান্তি চায়।
এরশাদ নূর হোসেনের মৃত্যু প্রসঙ্গে বলেন, 'এখন নূর হোসেনকে নিয়ে কত কথা হয়। অথচ নূর হোসের জায়গায় একটা স্মৃতিসৌধও কেউ তৈরী করেনি। রাস্তায় সবাই ফুল দেয়। এই জিরো পয়েন্ট তো আমরা তৈরী। আমার তৈরী জায়গায় সবাই ফুল দেয়।'