শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

ঠোঁটের প্রাকৃতিক পরিচর্যা

শীতে ঠোঁটের যত্নে আলাদা সময় দিতে হয়। এ সময় ঠোঁট শুষ্ক হয়ে যায় এবং ফেটে যেতে পারে।
মধু : ঠোঁটকে আর্দ্র রাখার জন্য মধু উপকারী। মধু ঠোঁটের ওপর রাতে প্রয়োগ করতে হবে। ঠোঁট পরিষ্কার রাখার জন্য এটি ভালো উপায়। মধু সূর্যের আলোর সংস্পর্শে ঠোঁটের দাগও দূর করে।
ঘি : রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা খাঁটি ঘি ঠোঁটে প্রয়োগ করতে হবে। ফলে অল্প সময়ের মধ্যে ঠোঁট নরম ও কোমল হবে।
গ্রিন টি ব্যাগ : এই ব্যাগ ঠোঁটের ওপর চার মিনিট প্রয়োগ করতে হবে। ঠোঁটকে আর্দ্র রাখার জন্য এটি প্রতিদিন করতে হবে।www.24banglanewspaper.com

লেবুর রস : লেবুর রস ত্বকে বয়সের দাগের বিরুদ্ধে কাজ করে। লেবুর রস ঠোঁটে পুষ্টি জোগায় এবং নরম ও কোমল রাখে। একটি ছোট বাটিতে এক চা চামচ দুধের সঙ্গে তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এরপর ঠোঁটের ওপর এবং পাশে ঘুমাতে যাওয়ার আগে লাগাতে হবে। এটি পরপর তিন দিন প্রয়োগে ভালো ফল পাওয়া যাবে।
গোলাপ জল এবং গ্লিসারিন : এর মিশ্রণ উপকারী। টেবিল চামচের এক চামচ গোলাপ জল এবং এক চামচ গ্লিসারিন মিশাতে হবে। এর পরিমাণ হবে সমান সমান। ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ ঠোঁট এবং মুখে প্রয়োগ করতে হবে।
গ্লিসারিন ও মধু : এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশাতে হবে। এ মিশ্রণ ঠোঁটে প্রয়োগের ১৫ মিনিট পর অপসারণ করতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় পানি দ্বারা ঠোঁট ধুয়ে ফেলতে হবে। এরপর কয়েক ফোঁটা গ্লিসারিন প্রয়োগ করতে হবে এবং সারা রাত রাখতে হবে। ঠোঁটের ভাঁজ এবং দাগ পড়া থেকে সুরক্ষা দেবে।
জজবা তেল : জজবা তেল অতিরিক্ত শুষ্ক, ফাটা বা চ্যাপড্ ঠোঁট থেকে মুক্তি দিয়ে থাকে। কয়েক ফোঁটা জজবা তেল আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে। ১৫ মিনিট রাখতে হবে। ত্বকের কোষ সৃষ্টিতে সহায়তা করে। বিশ্বের বিখ্যাত কসমেটিকস কোম্পানি তাদের পণ্যতে জজবা তেল ব্যবহার করে থাকে।
শসা : এক টুকরা শসা ব্লেন্ডারে নিয়ে রস বের করে নিতে হবে। শসার রস ঠোঁটে প্রয়োগ করতে হবে।
চিনি প্রয়োগ : ঠোঁটে যদি মৃত কোষ থাকে তাহলে তা অপসারণ করতে হবে। আধা চা চামচ চিনির সঙ্গে দুই ফোঁটা অলিভ অয়েল মিশাতে হবে। এ মিশ্রণ আলতোভাবে ঠোঁটে ঘষতে হবে যাকে স্ক্রাব বলা হয়। তিন মিনিট স্ক্রাবিং করার পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, শাহ আলী হাসপাতাল, মিরপুর-১, ঢাক

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings