এবার কাঁদিনি সবসময় তো আপনি কাঁদতে পারেন না
একই ঘটনার পুনরাবৃত্তি। মেসি-নুয়ারকে হেলায় হারিয়ে আবারও ব্যালন ডি’অর জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুরিখে আলো ঝলমলে মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরার সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার পর সোমবার রাতে ফিফা ডটকমের মুখোমুখি হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার। প্রশ্ন : বিজয়ীর নাম ঘোষণার আগের মুহূর্তটা কেমন ছিল?রোনাল্ডো : সত্যি বলতে কি, ভীষণ নার্ভাস ছিলাম। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। গতবারের অনুভূতিও একই রকম ছিল। পার্থক্য হল, এবার আর কাঁদিনি। সবসময় তো আর কাঁদতে পারেন না আপনি!প্রশ্ন : জেতার পর কেমন লাগছে?রোনাল্ডো : জুরিখে এ নিয়ে আটবার এলাম। প্রথম যখন এসেছিলাম, কল্পনাও করিনি এতবার এখানে আসার সৌভাগ্য হবে। আমি জানি, এই পুরস্কার জেতার জন্য কতটা আÍত্যাগ ও কঠোর পরিশ্রম লাগে। এজন্য এটা সবসময়ই ভীষণ আবেগময়। ব্যালন ডি’অর নিতে কতবার এখানে এলাম সেটা কোনো ব্যাপার নয়, এটা সবসময়ই স্পেশাল। এবার আরও বেশি ভালো লাগছে। কারণ আমার ছেলে ক্রিশ্চিয়ানো বুঝতে শিখেছে, কেন তার বাবা এখানে এসেছে।প্রশ্ন : আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কী?রোনাল্ডো : সামনে যেটি আসে, সেটিই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য! আসলে প্রতিটি মৌসুমই আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এটাই আমার সাফল্যের রহস্য। এই ব্যালন ডি’অর একটি অসাধারণ মৌসুমের স্বীকৃতি। একই সঙ্গে পরের মৌসুমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরণা।২০১৪ সাল ছিল এক অবিশ্বাস্য বছর। সম্ভবত চ্যাম্পিয়ন্স লীগ জেতাটা ছিল বছরের সেরা মুহূর্ত। ২০১৫ সালে আরও ভালো করতে চাই। আমি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই।প্রশ্ন : এ নিয়ে তিনবার ব্যালন ডি’অর জিতলেন। মেসির রেকর্ড (চারবার) নিশ্চয় ছুঁতে চান?রোনাল্ডো : কখনও ভাবতে পারিনি, এই পুরস্কার তিনবার ঘরে নিয়ে যেতে পারব। তবে এখানেই থেমে যেতে চাই না আমি। মেসিকে ধরতে চাই। তবে মেসিকে ধরা বা তার রেকর্ড ভাঙা আমার মূল লক্ষ্য নয়। মাদ্রিদের হয়ে শিরোপা জেতা বেশি গুরুত্বপূর্ণ।প্রশ্ন : কার কথা বেশি মনে পড়ছে?রোনাল্ডো : স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডে তার হাত ধরেই ক্যারিয়ার শুরু করেছিলাম। স্যার অ্যালেক্স সবসময় বলতেন, ‘ক্রিশ্চিয়ানো, তুমিই সেরা, অন্যদের নিয়ে তোমার ভাবার দরকার নেই।’ ফার্গি অসাধারণ একজন মানুষ। আমি তাকে মিস করি।প্রশ্ন : গ্যারেথ বেলের ওপর এখনও কি রেগে আছেন?রোনাল্ডো : দেখুন, শনিবার মাঠে যা হয়েছে তা এখন অতীত। অনেক সময় আমিও ভুল করি। এটা খেলারই অংশ। আশা করি, সমর্থকরা তার প্রতি সদয় হবে। বেল আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওয়েবসাইট।এক নজরে সব পুরস্কারফিফা ব্যালন ডি’অর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)বর্ষসেরা নারী ফুটবলার : নাদিন কেসলার (জার্মানি/উলফসবার্গ)বর্ষসেরা কোচ : জোয়াচিম লো (জার্মানি)বর্ষসেরা নারী কোচ : রালফ কেলারম্যান (জার্মানি/উলফসবার্গ)বর্ষসেরা গোলদাতা : জেমস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ)ফেয়ারপ্লে পুরস্কার : ২০১৪ বিশ্বকাপের স্বেচ্ছাসেবীরাপ্রেসিডেন্টস অ্যাওয়ার্ড : প্রবীণ জাপানি সাংবাদিক হিরোশি কাগাওয়াwww.24banglanewspaper.com
