শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আ'লীগ

একাদশ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সন্মেলনে এ কথা জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
হানিফ বলেন, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হতো তাহলে দেশের সাংবিধানিক ধারা এবং গণতন্ত্রের ধারা অব্যাহত থাকতো না। নির্বাচন হয়েছে বলেই দেশে এখন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহতে আছে, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
'এটা জাতীয় সংবিধান রক্ষার দিবস, গণতন্ত্রের বিজয় দিবস, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দিবস' উল্লেখ করে তিনি আরো বলেন, এ কারণে আগামী ৫ জানুয়ারি সারাদেশের সব নির্বাচনী আসন, সব উপজেলা-জেলা, বিভাগীয় শহরগুলোসহ সকল ইউনিটে বণাঢ্য র‌্যালী এবং সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ প্রতিবছরে এই দিবসটি পূর্ণ মর্যাদায় সঙ্গে পালন করবে। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings