শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে


রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম পর্যন্ত নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু  হবে। শুক্রবার দুপুরে ঢাকা ক্যান্টনম্যান্ট রেলস্টেশনে বিজয় দিবস উপলক্ষ্যে রেলের রেপ্লিকা তৈরির কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে একটি এক্সপ্রেস ট্রেন চালু থাকলেও চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলার মধ্যে বিপুল সংখ্যক যাত্রীর সরাসরি যাতায়াত থাকায় যাত্রীদের সুবিধার্থে সরাসরি আন্তঃনগর সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে নতুন এই ট্রেন সার্ভিস চালু হলে চট্টগ্রাম থেকে ময়ময়নসিংহ পৌঁছাতে সময় লাগবে ৮ থেকে ৯ ঘন্টা।বাংলাদেশ রেলওয়ে জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ রুটে একটি এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। চট্টগ্রাম থেকে ময়মনসিংহের দুরত্ব ৩৭৫ কিলোমিটার হলেও এ পথে ট্রেনটির ময়মনসিংহ পৌঁছাতে ১৩ থেকে ১৫ ঘন্টা সময় লেগে যায়। যাত্রীদের অনীহার কারনে এক্সপ্রেস ট্রেনে যাত্রীর পরিবর্তে মালামাল পরিবহন করতে দেখা যায়। এ অবস্থায় যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে সরাসরি ময়মনসিংহ পর্যন্ত একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষ।নতুন এই ট্রেনটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings