শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫

খালেদার গুলশান কার্যালয়ের গেটে তালা দিয়েছে পুলিশ


বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গেটে তালা দিয়েছে পুলিশ। খালেদা জিয়া দুপুরের খাবার শেষে জনসভায় যোগ দিতে নয়াপল্টনের কার্যালয়ের উদ্দেশে বের হবেন চেয়ারপার্সনের প্রেস সচিব মারূপ কামাল খানের এমন ঘোষণার পর বেলা পৌনে ১২টার দিকে পুলিশ গুলশান  গেটের বাইরে তালা ঝুলিয়ে দেয়। খালেদা জিয়া বের হওয়ার জন্য ইতোমধ্যে তাকে বহনকরা গাড়িও প্রস্তুত করা হয়। পাশাপাশি তার নিরাপত্তায় নিয়েজিত নিরাপত্তারক্ষী সদস্যরা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময়ই গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ।এ অবস্থায় বিএনপি নেত্রী কীভাবে বের হবেন তা এখন অনিশ্চিত হয়েছে পড়েছে। পাশাপাশি গুলশান কার্যালয়ে এখন রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে।এর আগে গতকাল রাত থেকে সকাল পৌনে ১১টায় দফায় দফায় প্রায় ১৩টি ইট-পাথর ও বালুভর্তি ট্রাক কার্যালয়ের সামনে ও চুতুর্দিকে এনে রাখা হয়েছে। পাশাপাশি গুলশান কার্যালয়ের প্রবেশ পথ গুলোতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আড়াআড়ি করে রাখা হয়েছে।এছাড়া গুলশানের প্রায় সব রাস্তায় অতিরিক্ত র‌্যাব-পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। - www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings