৫
জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় উৎসব’ পালন করতে রাজধানীর কারওয়ান বাজারের
ওয়াসা ভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হয়েছে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।
সোমবার সকালে থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে ওয়াসা ভবনের সামনে জড়ো হচ্ছেন।উপস্থিত
নেতাকর্মীরা জানায়, কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে তারা
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে রওনা হবেন।সকাল
১০টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন
নিখিলের নেতৃত্বে এসেছে মোটরসাইকেল-ট্রাক ও পিকআপ ভ্যানের বিশাল মিছিল।একইভাবে রাজধানীর বিভিন্ন স্থানের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল স্লোগানে জড়ো হচ্ছেন ওয়াসা ভবনের সামনে। www.24banglanewspaper.com
